চট্টগ্রামের কোতোয়ালি থানার স্টেশন রোড এলাকা থেকে কোটি টাকা মূল্যের বিভিন্ন প্রকারের মাদকদ্রব্যসহ দুই জনকে গ্রেপ্তার করেছে র্যা ব। গ্রেফতারকৃতরা হলেন- নগরীর  মাদক সম্রাট আজাদ আহমদ ও শংকর সেন।
মঙ্গলবার বিকালে তাদের গ্রেপ্তার করা হয়।
বুধবার সকাল ১১টায় প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যােব-৭ জানায়, মঙ্গলবার বিকাল পৌনে ৫টার দিকে নগরীর কোতোয়ালি থানার স্টেশন রোডে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মাদকদ্রব্য দুই জনকে গ্রেপ্তার করে র্যা ব। এসময় তাদের কাছ থেকে ৫৯৩৫ পিস বিদেশি বিয়ার, ৪০৭ পিস বিদেশি স্কচ মদ, ২৬ পিস ভোদকা ও ১০০০ বোতল হুইস্কি উদ্ধার করা হয়।
এ ব্যাপারে কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে।
ঢাকা, ২৬ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই