মানিকগঞ্জের ঘিওর উপজেলার ধুলন্ডী গ্রামে গণপিটুনিতে মামুন হোসেন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।জানা যায়, নিহত যুবক চুরি করতে গেলে এ ঘটনা ঘটে।
শুক্রবার ভোর ৪টার দিকে মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, মামুনের বাড়ি উপজেলার উত্তর তরা এলাকায়।
ঘিওর থানা সূত্রে জানা গেছে, শুক্রবার মধ্যরাতে মামুন ধুলন্ডী গ্রামের রঞ্জিত আচার্যের বাড়িতে চুরি করতে যান। এসময় ওই বাড়ির লোকজন চোর চোর বলে চিৎকার করলে গ্রামবাসী একত্রিত হয়ে তাকে ধরে গণপিটুনি দেয়। এতে মামুন গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে প্রথমে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় পরে সেখান থেকে মামুনকে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে ঘিওর থানার অফিসার ইন চার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় চুরির মামলা হয়েছে।
[b]ঢাকা, ৪ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]