[b]নাটোর:[/b] সারাদেশের মতো বৃহস্পতিবার নাটোরের সকল স্কুলে বিনামূল্যে পাঠ্য বই বিতরন করা হয়েছে।
নাটোর সরকারী বালক উচ্চ বিদ্যালয়ে জেলা প্রশাসক মোঃ জাফর উল্লাহ, জেলা শিক্ষা অফিসার ইব্রাহিম খলিলুল্লাহ এবং বড় হরিশপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সাখাওয়াত হোসেন এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবুল কাশেম আনুষ্ঠানিক ভাবে এই সব বই বিতরন করেন।
জেলায় ৪৭৬টি হাইস্কুল, মাদরাসা ও ভকেশনাল  এবং ১২৫৯টি প্রাথমিক বিদ্যালয়ে মোট ৩৩ লাখ ৪৮ হাজার বই বিতরন করা হয়। তবে অনেক শিক্ষার্থী জানিয়েছে, সব পেলেও তারা বাংলা বই পায় নাই।