ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র বিএনপি নেতা ইসমাইল হোসেনকে কুপিয়ে হত্যার ঘটনায় লাশ নিয়ে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি। [img]http://www.timenewsbd.com/contents/public/201405/1399981658.jpg[/img]
মঙ্গলবার দুপুরে উপজেলা শহরে এ  মিছিলে খুনিদের গ্রেফতারের ৪৮ ঘন্টার আল্টিমেটাম দেয় কালীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক মাহাবুবুর রহমান। তাদের গ্রেফতার না করা হলে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল পালনের হুমকি দেয় বিএনপি।
মঙ্গলবার সকাল ৮টায় কালীগঞ্জ উপজেলা শহরের নিমতলা বাসস্টান্ডে প্রকাশ্যে একদল দুর্বৃত্ত কালীগঞ্জ পৌর বিএনপির সভাপতি ও সাবেক প্যানেল মেয়র ইসমাইল হোসেনকে কুপিয়ে হত্যা করে।
[b]ঢাকা, ১৩ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]