রাজধানীর ইসলামবাগে টাকা ও স্বর্ণের গহনাসহ মূল্যবান সম্পদ নিয়ে গেছে ডাকাতরা। মঙ্গলবার গভীর রাত সাড়ে ৩টায় বাড়ির গ্রিল কেটে ডাকাতি করে।
স্থানীয়রা জানান, এক দল সশস্ত্র ডাকাত বাড়ির গ্রিল কেটে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও সোনার গহনা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বলেন, ডাকাত দল করিম মিয়ার বাসার গ্রিল কেটে ঘরে ঢোকার চেষ্টা করে। এ সময় তাদের একজনকে ধরে ফেললে বোমা ফাটিয়ে সবাইকে জিম্মি করে একটি ঘরে আটকে রাখে।
এরপর তারা বাসা থেকে নগদ টাকা ও সোনার গহনা নিয়ে পালিয়ে যায়।
[b]ঢাকা,১৮ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]
শ্রেণীহীন
রাজধানীতে বাড়ির গ্রিল কেটে ডাকাতি
রাজধানীর ইসলামবাগে টাকা ও স্বর্ণের গহনাসহ মূল্যবান সম্পদ নিয়ে গেছে ডাকাতরা। মঙ্গলবার গভীর রাত সাড়ে ৩টায় বাড়ির গ্রিল কেটে ডাকাতি করে। স্থানীয়রা জানান, এক দল সশস্ত্র ডাকাত বাড়ির গ্রিল কেটে





