গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার একটি পোশাক কারখানার দুই শতাধিক শ্রমিক রাতের টিফিন খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন।
মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আজহারুল ইসলাম জানান, মৌচাক এলাকার পূর্বাণী গার্মেন্টসের শ্রমিকদের রাত ৮টার দিকে টিফিন দেওয়া হয়। টিফিন খেয়ে দুই থেকে আড়াই শ’ শ্রমিক বমি করতে শুরু করে।
গার্মেন্টসের শ্রমিক শিরিন, রবিউল, রোকেয়া জানায়, টিফিন খেয়ে তারা পেটে ব্যথা অনুভব করে এবং বমি বমি ভাব হয়। অনেকে অজ্ঞান হয়ে পড়ে। এরপর তাদের চিকিৎসার জন্যে হাসপাতালে নেওয়া হয়।
পূর্বানী গার্মেন্টসের স্যুয়িং শাখার অপারেটর হাবিব জানান, ডিম, নেপালী জাতের সাগর কলা ও কেক খেতে দেওয়া হয় তাদের। কিন্তু কেন এমন হলো তা তিনি বলতে পারেননি। তাদের চিকিৎসার জন্যে গাজীপুর সদর হাসপাতাল, কোনাবাড়ি সেন্ট্রাল হাসপাতাল, শরিফ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
[b]ঢাকা, ১২ ফেব্রুয়ারি (টাইম নিউজবিডি.কম)//জেইউ[/b]
গাজীপুরে টিফিন খেয়ে দুই শতাধিক শ্রমিক অসুস্থ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার একটি পোশাক কারখানার দুই শতাধিক শ্রমিক রাতের টিফিন খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন।
শ্রমিক বিক্ষোভে গাজীপুর-সাভারের ৮০ কারখানায় ছুটি ঘোষণা
ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করাসহ কয়েকটি দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভের মুখে গাজীপুর ও সাভারের অন্তত ৮০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ ৩ জনের মৃত্যু
গাজীপুরের টঙ্গী ও শ্রীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) ভোরে টঙ্গীতে অজ্ঞাত গাড়ির চাপায় বাবা ও ছেলের মৃত্যু হয়। একই দিন বেলা সাড়ে ১১টার দিকে শ্রীপুর রেলগেট এলাকায় মুরগির খাবারবাহী গাড়ির চাপায় এক পথচারী নিহত হন।
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
গাজীপুরের কালিয়াকৈরে ইবনেসিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।
গাজীপুরে ওষুধ কারখানার আগুন ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে
গাজীপুরের টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড নামে ওষুধ কারখানায় লাগা আগুন চার ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
গাজীপুর নয়, তাঁতীবাজারে প্রিজন ভ্যান থামিয়ে পালান পিচ্চি রাজা: জিএমপি
গাজীপুরের কাশিমপুর কারাগারে নেওয়ার পথে নয়, ঢাকার তাঁতীবাজার এলাকায় প্রিজন ভ্যান থামিয়ে ৩০ মামলার আসামি পিচ্চি রাজা পালিয়ে যান বলে জানিয়েছে গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি)।
















