পদ্মা সেতু নিয়ে কত কি হয়েছে। মানুষের স্বপ্ন ছিল পদ্মা সেতু দিয়ে যাবে তাদের আবাস স্থলে। কিন্তু তাদের স্বপ্ন কি পূরণ হয়েছে ? তেমনি ভাবে মাদারীপুরে জাকির নামে এক যুবক তার কল্পনা দিয়ে তৈরি করেছেন পদ্মা সেতুর মূর্ত নকশা। তার কল্পনার পদ্মা সেতু রূপায়িত হয়েছে নান্দনিক স্থাপত্য হিসেবে।
সেতুর সঙ্গে তিনি যুক্ত করেছেন শহিদ মিনার, নৌকা, জাতীয় পতাকা, গ্রাম্য বাড়িসহ বাংলাদেশের অনেক ঐতিহ্য। ফলে সেতু শুধু সেতু নয়, হয়ে উঠেছে বাংলাদেশের প্রতিচ্ছবি।
স্থাপত্যবিদ্যায় নন্দনতত্ত্ব অনেক আগে থেকেই গুরুত্ব পেয়ে আসছে। কিন্তু পদ্মা সেতুর নকশায় তার উপস্থিতি খুব একটা নেই। তবে জাকিরের কল্পনায় উঠে এসেছে সেই নান্দনিকতা। সেতুর নকশায় অলংকারের মতো গেঁথে দিয়েছেন তার কল্পণার বাস্তব চিত্র।
মাদারীপুরের মানুষের মুখে মুখে এখন জাকিরের পদ্মা সেতুর গল্প। আনুষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত নন তিনি। চতুর্থ শ্রেণিতে লেখাপড়া শেষ। কলেজ-বিশ্ববিদ্যালয়ের দুয়ার মাড়াননি কোনো দিন। স্থাপত্যবিদ্যার মাপ-যোক তার জানা নেই। কিন্তু স্বপ্নে এঁকে ফেলেছেন বহু প্রত্যাশিত পদ্মা সেতুর নকশা।
সেতুর প্রতিকাঠামো শহরের মানুষ দেখে মুগ্ধ হচ্ছেন। মাদারীপুর শহরের ইটেরপুল এলাকায় এআর হাওলাদার জুট মিলের সামনে রাখা হয়েছে জাকিরের পদ্মা সেতু। পয়লা বৈশাখের দিন শত শত মানুষ এটি দেখতে আসেন। মঙ্গলবারও অনেক মানুষের দৃষ্টি কাড়ে জাকিরের স্বপ্নের সেতু।
সেতুটির পরিকাঠামো নির্মাণ করতে জাকিরের প্রায় তিন মাস সময় লেগেছে। কাজে হাত দেওয়ার শুরুতে পরিবারের বাধা ছিল। তাই গোপনে এ কাজ করতে হয়েছে তাকে। খরচ হয়েছে ২০ হাজারের বেশি টাকা।
জাকিরের সঙ্গে কথা হলে তিনি জানান, সেতুর কাঠামো নির্মাণে তিনি কাঠ, বাঁশ, মাটি, রশি, তুলা, রঙ, কাগজ ব্যবহার করেছেন। দিনের পর দিন একক প্রচেষ্টায় তিনি নকশার বাস্তব রূপ দিয়েছেন।
জাকির হোসেনের বাড়ি মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ছয়না গ্রামে। পিতা আব্দুল সোবাহান তালুকদার। তিন ভাই-বোনের মধ্যে জাকির ছোট। ইটেরপুল বাজারে ছোট্ট একটি পানের দোকান আছে তার।
শিল্পকর্মের প্রতি ছোট বেলা থেকেই ঝোঁক ছিল জাকিরের। সংসারের চাকা ঠিক রাখার লড়াই করতে করতে অনেক কিছু চিন্তা করেও বাস্তবে রূপ দিতে পারেননি তিনি। অবশেষে পদ্ম সেতুর নকশা করবেন বলে ঠিক করেন। এবার আর পরাস্ত হননি। স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন।
জাকিরের মনে অবশ্য সংশয় থেকে গেছে, এ কাজের কোনো মূল্য আছে কি? তবে তিনি এও জানান, পৃষ্ঠপোষকতা পেলে তার পক্ষে আরো ভালো কিছু করা সম্ভব।
[b]ঢাকা, ১৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]
শ্রেণীহীন
জাকিরের নকশায় পদ্মা সেতু
পদ্মা সেতু নিয়ে কত কি হয়েছে। মানুষের স্বপ্ন ছিল পদ্মা সেতু দিয়ে যাবে তাদের আবাস স্থলে। কিন্তু তাদের স্বপ্ন কি পূরণ হয়েছে ? তেমনি ভাবে মাদারীপুরে জাকির নামে এক যুবক তার কল্পনা





