চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় একটি বালুভর্তি ট্রাক্টরের সঙ্গে ভটভটির মুখোমুখি সংঘর্ষে নাহিদ (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এসময় ওই শিশুটির বাবা ভটভটি চালক মিলন গুরুতর আহত হয়।
শুক্রবার সকাল ৯টার দিকে শিবগঞ্জ-বিনোদপুর সড়কের টোকনার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার দিকে শিবগঞ্জ-বিনোদপুর সড়কের টোকনার মোড়ে মিলন ভুটভুটি নিয়ে শিবগঞ্জের দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি বালুভর্তি ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হলে ভুটভুটি চালক মিলন আহত হয়। এসময় আহত মিলনের ছেলে নাহিদ ঘটনাস্থলেই মারা যায়।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান  ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহত শিশুটির পরিবারের সঙ্গে কথা বলে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
[b]ঢাকা, ২৮ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]