ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের বাশাগাড়ী এলাকায় সড়ক দুর্ঘটনায় মুনমুন আক্তার (১৯) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় কমপক্ষে ২০ যাত্রী আহত হয়েছে।
সোমবার সকাল ৭টার দিকে ঢাকা থেকে বরিশালগামী ঈগল পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুনমুন ঢাকার উত্তরা আই এস স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী। তার বাড়ি বরিশালের বাবুগঞ্জ উপজেলার ইসলামপুরে। সে জাফর আহম্মেদের মেয়ে। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ ও ভাঙ্গা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
নগরকান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) আতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকা ছেড়ে আসা ঈগল পরিবহনের বাসটি মহাড়কের নগরকান্দার ডাঙ্গী ইউনিয়নের বাশাগাড়ী এলাকায় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে। ওই ছাত্রীর লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা
[b]ফরিদপুর,১৭ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]