[b]ঢাকা:[/b] বাংলাদেশে নির্বাচন নিয়ে কড়া সমালোচনায় মুখর বিশ্বমিডিয়া। রোববার সকাল থেকেই বাংলাদেশের সহিংসতা নিয়ে প্রতিবেদন প্রকাশ করছে বিদেশি সংবাদমাধ্যমগুলো। বাংলাদেশের এক তরফা নির্বাচনকে প্রহসনের নির্বাচন উল্লেখ করে এর বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছে তারা।
ভোটকেন্দ্র দখল, অগ্নিসংযোগ, ব্যালট পেপার ছিনতাইয়ের মধ্যে দিয়ে রোববার সকাল ৮টা থেকে বাংলাদেশে শুরু হয়েছে দশম জাতীয় সংসদ নির্বাচন। বিরোধীদলহীন এ নির্বাচন পরিণত হয়েছে সহিংসতা আর গ্রেফতারের নির্বাচনে। রোববার যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী সাময়িকী ফিনান্সিয়াল টাইমস অনলাইন সংস্করণে এই মন্তব্য করেছে।
পত্রিকাটি জানায়, গত এক সপ্তাহেই বাংলাদেশে একশ’র বেশি মানুষ এই সহিংসতায় প্রাণ হারিয়েছেন। বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া এই নির্বাচনকে হাস্যকর বলে আখ্যা দিয়েছেন। দেশে এবং বিদেশে এ নির্বাচন বৈধতা পাবে না বলেও জানান তিনি। বিএনপির সমর্থকরা জানান, খালেদা জিয়াকে গৃহবন্দী করে রেখেছে সরকার।
‘বাংলাদেশের নির্বাচনে বর্জন, সহিংসতা’ শিরোনামে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী এসোসিয়েট প্রেস (এপি) রোববার অনলাইন সংস্করণে বলেছে, বাংলাদেশে বিরোধী দলের বর্জনের নির্বাচনে বিরোধীদের উপর গুলি চালিয়েছে পুলিশ এবং ১০০টি ভোটকেন্দ্রে সহিংসতা হয়েছে। যা নির্বাচনকে ‘প্রহসনের নির্বাচনে’ পরিণত করেছে। একই মত দিয়েছে যুক্তরাষ্ট্রের এবিসি নিউজও। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, বাংলাদেশের বিরোধীদলের বর্জনের এ নির্বাচনে চলছে সহিংসতা। শুধু রোববারেই চারজন মারা গেছে।
কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা ‘বাংলাদেশর নিবার্চনে মৃত্যু’ শিরোনামে তাদের অনলাইন সংস্করণে বলেছে, এক তরফা এ নির্বাচনে পুলিশের সঙ্গে বিরোধীদের সংঘর্ষে কমপক্ষে ১১ জন নিহত হয়েছে। সহিংসতা হয়েছে কমপক্ষে এক হাজার ভোটেকেন্দ্রে। এই অবস্থা দক্ষিণ এশিয়ার দেশটিকে গভীর সংকটের দিকে নিয়ে যাবে বলেও আশঙ্কা প্রকাশ করেছে তারা। সূত্র: অনলাইন
[b]টাইমনিউজবিডি/এসএমআর[/b]
আর্ন্তজাতিক মিডিয়া: সহিংসতা ও গ্রেফতারে পরিণত হয়েছে বাংলাদেশের নির্বাচন
ঢাকা: বাংলাদেশে নির্বাচন নিয়ে কড়া সমালোচনায় মুখর বিশ্বমিডিয়া। রোববার সকাল থেকেই বাংলাদেশের সহিংসতা নিয়ে প্রতিবেদন প্রকাশ করছে বিদেশি সংবাদমাধ্যমগুলো। বাংলাদেশের এক তরফা নির্বাচনকে প্রহসনের নির্বাচন উল্লেখ করে এর বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছে তারা।
এসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
র্যাব বিলুপ্তি চেয়েছিলেন খালেদা জিয়া, সংস্কার নয়: জামায়াত এমপি
নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনার পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া র্যাবকে ‘কিলিং স্কোয়াড’ আখ্যা দিয়ে বাহিনীটি বিলুপ্তির দাবি জানিয়েছিলেন বলে সংসদে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বিরোধীদের আশ্রয়ে পাটোয়ারী-সিফাতরা জিয়া পরিবারকে গালিগালাজ করছে
বিরোধী দলের আশ্রয়ে নাসীরুদ্দীন পাটোয়ারী-সিফাতরা প্রধানমন্ত্রী তারেক রহমান ও জিয়া পরিবারকে লক্ষ্য করে অশালীন উক্তি ও বিবেক-নীতিবর্জিত গালিগালাজ করছেন বলে অভিযোগ করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। এ ধরনের বক্তব্য ফৌজদারি অপরাধের মধ্যে পড়ে বলেও দাবি করেন তিনি।
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
তারেক রহমানের পাশেও ঢাকাবাসী: আবদুস সালাম
ঢাকা শহর অতীতে যেভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাশে ছিল, একইভাবে বর্তমানেও ঢাকাবাসী প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশে রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম।
















