মৌলভীবাজারে মিলাদুর রহমান (২৮) নামে এক ছাত্রদল কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান।
জেলা বিএনপির সভাপতি নাসের রহমান গ্রুপের সদস্য মিলাদুর রহমান ১১ নম্বর মোস্তফাপুর ইউনিয়নের মৃত হাবিল মিয়ার ছেলে।
মৌলভীবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হাসেম জানান, বুধবার সকালে মৌলভীবাজার সরকারি কলেজের সামনে থেকে মিলাদ নিখোঁজ হন। রাত ১১টার দিকে শহরের বাসস্ট্যান্ডের পাশে আহত অবস্থায় তাকে পাওয়া যায়। এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার সকালে ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান।
মৌলভীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. আব্দুল হাই চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, ছাত্রদলের এই কর্মীকে কুপিয়ে জখম করে বাসস্ট্যান্ডের পাশে ফেলে যায় দুর্বৃত্তরা। তবে কারা কেন তার ওপর হামলা চালিয়েছে তা জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে।
[b]মৌলভীবাজার, ২০ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) //এফএ[/b]
শ্রেণীহীন
মৌলভীবাজারে ছাত্রদল কর্মীকে কুপিয়ে হত্যা
মৌলভীবাজারে মিলাদুর রহমান (২৮) নামে এক ছাত্রদল কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান।





