লক্ষ্মীপুর সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নে এক যুবদল কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহতের নাম বাবর হোসেন (২৬)।তিনি ওই এলাকার দক্ষিণ মরকন্দজ গ্রামের তোফায়েল আহম্মদের ছেলে ও পার্বতীনগর ইউপি চেয়ারম্যান ওহিদুর রহমানের ভাতিজা।
সোমবার রাত সাড়ে ৭ টার দিকে এ ঘটনা ঘটে।
যুবদল কর্মী হলেও, বাবর লক্ষ্মীপুর সদর উপজেলা আ.লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী টিপুর সক্রিয় কর্মী বলে জানা গেছে।
সন্ত্রাসীদের গুলিতে নিহত বাবর তার ভাইয়ের ছেলে। কি কারণে তাকে হত্যা করা হয়েছে সে বিষয়ে তিনি তাৎক্ষণিক কিছু জানাতে পারেননি। তিনি স্থানীয় যুবদলের কর্মী বলে জানান ইউপি চেয়ারম্যান ওহিদুর রহমান।
স্থানীয় লোকজন জানিয়েছে, বাবর গত কয়েক দিন ধরে আ.লীগ প্রার্থী সালাহ উদ্দিন টিপুর নির্বাচনী কাজ করে আসছে। ঘটনার সময় বাবর হোসেনকে অস্ত্রধারী সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে লাশ দক্ষিণ মরকন্দজ গ্রামের একটি রাস্তার পাশে ফেলে যায়।
লক্ষ্মীপুর সদর থানার উপপরিদর্শক (এসআই ) জিল্লুর রহমান ঘটনা সত্যতা নিশ্চিত করেন।
লক্ষ্মীপুর,১৮মার্চ,টাইমনিউজবিডি//এসএইচ
শ্রেণীহীন
যুবদল কর্মীকে গুলি করে হত্যা
লক্ষ্মীপুর সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নে এক যুবদল কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম বাবর হোসেন (২৬)।তিনি ওই এলাকার দক্ষিণ মরকন্দজ গ্রামের তোফায়েল আহম্মদের ছেলে ও পার্বতীনগর ইউপি চেয়ারম্যান ওহিদুর রহমানের ভাতিজা





