১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৪তম জম্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।
১৭ মার্চ (সোমবার) সকাল ৬টা ৩০ মিনিটে বঙ্গবন্ধু ভবন ও দেশব্যাপী দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। ৭টা ৩০ মিনিটে বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে রক্ষিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ।
এছাড়াও ওই দিন সকাল ১০টায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে একটি কেন্দ্রীয় প্রতিনিধি দল টুঙ্গীপাড়ায় চিরনিদ্রায় শায়িত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ,মিলাদ ও দোয়া মাহফিলে অংশগ্রহণ;এছাড়াও শিশু সমাবেশ,আলোচনা সভা,গ্রন্থমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
টুঙ্গীপাড়ার কর্মসূচিতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মাঝে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি,সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এমপি,কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য আবুল হাসনাত আব্দুল্লহ এমপি,যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপি,সাংগঠনিক সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম এমপি,আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক লে. কর্নেল (অব.) মোহাম্মদ ফারুক খান এমপি,ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী,ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহ,শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ প্রমুখ।
এছাড়াও বঙ্গবন্ধুর জম্মদিন উপলক্ষে পরের দিন ১৮ মার্চ (মঙ্গলবার) দুপুর ৩ টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সস্মেলন কেন্দ্রে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভাপতিত্ব করবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি। এতে জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।
[b]ঢাকা, এমআর, ১৫ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
শ্রেণীহীন
বঙ্গবন্ধুর ৯৪তম জম্মদিনে আওয়ামী লীগের কর্মসূচি
১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৪তম জম্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। ১৭ মার্চ (সোমবার) সকাল ৬টা ৩০ মিনিটে বঙ্গবন্ধু ভবন ও দেশব্যাপী দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন





