[b]বরিশাল: [/b]বরিশাল নগরীর ৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি শেখ সুজন মাহমুদকে রিভলবারসহ আটক করেছে মেট্রোপলিটন ডিবি পুলিশ।
রোববার রাত সোয়া ৭টায় তাকে নগরীর দফতরখানা এলাকা থেকে আটক করা হয়।
প্রত্যক্ষদর্শীরাজানিয়েছেন, এ ঘটনায় তার ছোট ভাই শেখ রহিম মাহমুদকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
বিষয়টি তাত্ক্ষণিকভাবে ডিবি পুলিশ স্বীকার করলেও পরে এসআই হেলালুজ্জামান জানিয়েছেন, রিভলবারসহ নয়, খেলনা পিস্তলসহ সুজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা করার প্রস্তুতি চলছে।