আর মাত্র কিছুক্ষনের মধ্যে সকাল ১১টায় জাতীয় সংগীত গাওয়ার মূল পর্ব কেটি কোটি কণ্ঠ একসঙ্গে গেয়ে উঠবে ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি...।’ স্বাধীনতা দিবস উদ্যাপন উপলক্ষে রাজধানীর জাতীয় প্যারেড গ্রাউন্ডে তিন লাখ কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করে গড়া হবে বিশ্ব রেকর্ড। ‘জাতীয় সংগীত গাইব, বিশ্ব রেকর্ড গড়ব’ স্লোগানে সর্বাধিক লোকের সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাওয়ার মাধ্যমে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে আরেকটি কৃতিত্বের মালিক হবে বাংলাদেশ।
ইতোমধ্যে প্যারেড গ্রাউন্ডে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল সাড়ে ১০টায় তিনি নির্ধারিত আসন গ্রহন করেন।
এদিকে আজ জাতীয় প্যারেড গ্রাউন্ডে যখন জাতীয় সংগীত পরিবেশন হবে, তখন দেশে-বিদেশে যে যেখানেই থাকুক না কেন, সব বাঙালিকে একসঙ্গে কণ্ঠ মেলানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সকাল ১১টায় জাতীয় সংগীত গাওয়ার মূল পর্ব হলেও অনুষ্ঠান শুরু হবে সকাল ৮টায়। এ সময় দেশবরেণ্য শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। ১০টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আয়োজনের উদ্বোধন করবেন। এরপর একটি মহড়া অনুষ্ঠিত হবে। এর পরই আসবে সেই মাহেন্দ্রক্ষণ। সবার কণ্ঠে গীত হবে জাতীয় সংগীত। মোট তিনবার জাতীয় সংগীত গাওয়া হবে। এরপর রয়েছে বিমানবাহিনীর পরিবেশনা। সব শেষে থাকছে সংগীতানুষ্ঠান।
এ আয়োজনে সমাজের সর্বস্তরের মানুষ অংশ নিতে গ্রহন করছে। জাতীয় সংগীত পরিবেশনায় অংশ নেবে সশস্ত্র বাহিনী বিভাগের সদস্য, বিভিন্ন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, পোশাকশিল্পের কর্মীসহ সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিরা। সকাল সাড়ে ৬টায় প্যারেড গ্রাউন্ডের প্রবেশদ্বার খুলে দেওয়া হবে। সকাল ১০টায় প্রবেশপথ বন্ধ হয়ে যাবে। এ সময়কালে আগে এলে আগে প্রবেশ করবেন ভিত্তিতে প্রবেশ করতে দেওয়া হবে। সে ক্ষেত্রে তিন লাখ মানুষের বেশি হয়ে গেলেই প্রবেশপথ বন্ধ হয়ে যাবে। এর পরও যারা আসবে তারা রোকেয়া সরণিতে সমবেত হয়ে জাতীয় সংগীত পরিবেশনায় অংশ নেবে। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে। সেখান থেকে অন্য চ্যানেলগুলো বিনা মূল্যে তাদের নিজস্ব লোগো ব্যবহার করে অনুষ্ঠানটি সম্প্রচার করতে পারবে। সারা দেশের জেলা-উপজেলা এবং বিদেশের মিশনগুলোতেও সকাল ১১টায় জাতীয় সংগীত গাওয়ার আয়োজন থাকবে।
ঢাবিতে মহড়া : ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনসংলগ্ন মাঠে গতকাল ‘লাখো কণ্ঠে সোনার বাংলা’ অনুষ্ঠানের মহড়া অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়টির প্রায় ১০ হাজার শিক্ষার্থী এতে অংশ নেয়। আজ এ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের ১০ হাজার শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী অংশ নেবে। আজ সকাল ৬টায় প্রশাসনিক ভবনসংলগ্ন চত্বরে সবাইকে একত্রিত হতে আহ্বান জানানো হয়েছে।
[b]ঢাকা, ২৬ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
প্যারেড গ্রাউন্ডে উপস্থিত প্রধানমন্ত্রী
আর মাত্র কিছুক্ষনের মধ্যে সকাল ১১টায় জাতীয় সংগীত গাওয়ার মূল পর্ব কেটি কোটি কণ্ঠ একসঙ্গে গেয়ে উঠবে ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি...।’ স্বাধীনতা দিবস উদ্যাপন
শ্রমিক অসন্তোষ: জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী
রাজধানীতে পোশাকশ্রমিকদের চলমান আন্দোলন ও অসন্তোষের মধ্যে পরিস্থিতি মোকাবিলায় জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে অর্থ, স্বরাষ্ট্র ও শ্রম মন্ত্রণালয়ের মন্ত্রীসহ কয়েকজন মন্ত্রী ও উপদেষ্টার সঙ্গে এ বৈঠক হওয়ার কথা রয়েছে। একই পরিস্থিতির কারণে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সংযুক্ত আরব আমিরাত সফরও বাতিল করা হয়েছে।
জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যুবসমাজ যেকোনো জাতির প্রাণশক্তি ও অগ্রগতির প্রধান চালিকাশক্তি। স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা, জাতীয় সংকট উত্তরণ এবং দেশের উন্নয়ন অগ্রযাত্রায় যুবসমাজের অবদান অনস্বীকার্য।
প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি, তদন্তে কমিটি
প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটির ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। অভ্যন্তরীণভাবে গঠিত এ তদন্ত কমিটিকে দ্রুত প্রতিবেদন দিতে নির্দেশও দেওয়া হয়েছে।
যান্ত্রিক ত্রুটি সারিয়ে ৫ ঘণ্টা পর ঢাকার উদ্দেশে প্রধানমন্ত্রীর ফ্লাইট
ককপিটে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় প্রায় পাঁচ ঘণ্টা বিলম্বের পর ঢাকার উদ্দেশে উড়াল দিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৩৭৭।
প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি
জাপানের টোকিও থেকে ঢাকায় ফেরার পথে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। এতে ফ্লাইটটির যাত্রা বিলম্বিত হয়েছে।
















