ঠাকুরগাঁওয়ে নছিমন, করিমন, থ্রি-হুইলারসহ অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে সব রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে।
মঙ্গলবার সকাল থেকে এ ধর্মঘট শুরু হয়।সোমবার রাতে জেলা মোটরমালিক সমিতি, শ্রমিক ইউনিয়ন ও ট্রাক-ট্যাংক লরি ইউনিয়ন যৌথ সভা শেষে পরিবহন ধর্মঘটের ডাক দেন।
ঠাকুরগাঁও মোটরশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল জব্বার বলেন, দীর্ঘ দিন ধরে শ্রমিক ইউনিয়ন ও মোটর মালিক সমিতি অবৈধ যানবাহন চলাচলের প্রতিবাদ জানিয়ে আসছিল। কিন্তু প্রশাসনের নাকের ডগায় নছিমন, করিমন ও থ্রি-হুইলারসহ বিভিন্ন ধরনের অবৈধ যানবাহন চলাচল করছে।
[b]ঠাকুরগাঁও,৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]