জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল গাফফার বিশ্বাসকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে মঙ্গলবার ঝিনাইদহ জেলাব্যাপী সকাল-সন্ধ্যার পরিবহন ধর্মঘট চলছে।
সোমবার ঝিনাইদহের ২৭টি বেসিক শ্রমিক সংগঠন নিয়ে গঠিত ঝিনাইদহ জেলা শ্রমিক ঐক্য পরিষদের এক জরুরি সভায় হরতাল কর্মসূচির ঘোষণা করা হলেও সোমবার মধ্যরাতে পরিবহন ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় ঝিনাইদহের ৬টি উপজেলায় সর্বাত্মক পরিবহন ধর্মঘট সফল করার জন্য ঝিনাইদহ জেলা শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি হাবিবুর রহমন হবু শ্রমিকদের প্রতি আহবান জানান।
এদিকে ভোর থেকে ঝিনাইদহের বিভিন্ন রুটে সকল প্রকার যানচলাচল বন্ধ রয়েছে। দূরপাল্লা ও আভ্যন্তরীণ রুটে কোনো পরিবহন এমনকি ইজি বাইকও চলাচল করছে না।
ঝিনাইদহ শহরের আরাপপুর, হামদহ, টার্মিনাল, বাইপাসসহ বিভিন্ন সড়কে শ্রমিকরা রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ করে রাখে। বিভিন্ন সড়কে শ্রমিকদের খণ্ড খণ্ড মিছিল করতে দেখা যায়।
অপ্রীতিকর ঘটনা এড়াতে ঝিনাইদহ শহরের বিভিন্ন এলাকায় পুলিশ ও র্যা ব মোতায়েন করা হয়েছে।
সোমবার ভোরে ঝিনাইদহ শহরের আরাপপুর এলাকায় দুর্বৃত্তরা ঝিনাইদহ জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল গাফফার বিশ্বাসকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে।
এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য সোমবার রাতে ঝিনাইদহ শহরের হামদহ এলাকা থেকে ওলিয়ার রহমান ও বাদশা নামে দুই জনকে আটক করেছে।
[b]ঢাকা, ৬ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
ঝিনাইদহে সকাল-সন্ধ্যার পরিবহন ধর্মঘট চলছে
জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল গাফফার বিশ্বাসকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে মঙ্গলবার ঝিনাইদহ জেলাব্যাপী সকাল-সন্ধ্যার পরিবহন ধর্মঘট চলছে। সোমবার ঝিনাইদহের ২৭টি বেসিক শ্রমিক সংগঠন নিয়ে গঠিত
ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নির্দিষ্ট পার্কিংয়ের দাবিতে বেসরকারি অ্যাম্বুলেন্স মালিকদের ধর্মঘট আগামী সাত দিনের জন্য স্থগিত করা হয়েছে।
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
এলপিজি ব্যবসায়ীদের ডাকা দুদিনের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয় সংশ্লিষ্ট সংগঠনটি।
এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে: জ্বালানিমন্ত্রী
বিশ্বজুড়ে জ্বালানি খাতে সংকটের মধ্যে এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘটের মাধ্যমে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা করলে তা মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। এ ধরনের পরিস্থিতিতে ১৯৫৬ সালের অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন প্রয়োগ করে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট সড়কে চলাচলকারী বাস মৌলভীবাজারে আটকে রাখা এবং পরিবহন শ্রমিকদের মারধরের প্রতিবাদে হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে।
আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ: হাইকোর্ট
আদালতের কোনো রায় বা আদেশের প্রতিবাদে হরতাল, ধর্মঘট কিংবা কর্মবিরতি আহ্বান করা অবৈধ ও সংবিধানবিরোধী বলে ঘোষণা করেছেন হাইকোর্ট। একই সঙ্গে এ ধরনের কর্মসূচি ডাকা হলে সংশ্লিষ্ট সংগঠনের বিরুদ্ধে আইনগত ও ফৌজদারি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
















