[b][font=Vrinda]ঢাকা:[/font][/b] ১০ম জাতীয় সংসদ নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত নির্বাচন কমিশন৷ ৩০০টি আসনের মধ্যে ১৫৩টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হওয়ায়, ভোট হবে ১৪৭টি আসনে৷ এ কারণে মোট ভোটারের শতকরা ৫২ ভাগের ভোট প্রয়োগের সুযোগ থাকছে না৷
বাংলাদেশে ৫ই জানুয়ারির নির্বাচন বর্জন করছে প্রধান বিরোধী দল বিএনপির নেতৃত্বে ১৮ দলীয় জোট৷ তাদের পথ অনুসরণ করছে আরো কিছু দল৷ নিবন্ধিত ৩৭টি দলের মধ্যে শাসক দল আওয়ামী লীগসহ ১২টি রাজনৈতিক দল এই নির্বাচনে অংশ নিচ্ছে৷
নির্বাচন কশিমনার মোহাম্মদ শাহনেওয়াজ ডয়চে ভেলেকে জানান, নির্বাচনের সার্বিক প্রস্তুতি জানাতে বৃহস্পতিবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনারসহ কমিশনাররা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করছেন৷
তিনি জানান, তাঁরা সংবিধান অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি চূড়ান্তও করেছেন৷
সুশাসনের জন্য নাগরিক সুজনের হিসাব অনুযায়ী, ১৫৩টি আসনে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায়, ৬৪ জেলার মধ্যে ৫টি জেলায় কোনো নির্বাচন হবে না৷ এছাড়া, ১৫টি জেলায় একটি করে আসনে নির্বাচন হবে৷ আর ৩৪টি জেলায় নির্বাচন হবে আংশিক৷ অর্থাৎ, মাত্র ১০টি জেলার সব আসনে নির্বাচন হবে৷
দেশে মোট ভোটারের সংখ্যা ৯ কোটি ১৯ লাখ৷ নির্বাচন কমিশনের দেয়া তথ্য মতে, এবার ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন মাত্র ৪ কোটি ৩৬ লাখ ভোটার৷ এর অর্থ, ৫ লাখের মতো ভোটার, মানে শতকরা ৫২ ভাগ ভোটার ভোটাধিকার প্রয়োগের সুযোগই পাবেন না৷
নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব জানিয়েছেন, ৫০ ভাগেরও বেশি আসনে নির্বাচন হবে না৷ তাই এবারের নির্বাচনে খরচ প্রায় অর্ধেকে নেমে এসেছে৷ আইন-শৃঙ্খলা খাতে ২৮৮ কোটি টাকার পরিবর্তে এখন খরচ হচ্ছে মাত্র ১৪৪ কোটি টাকা৷ নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবার ভোটকেন্দ্র ১৮,১২৩টি, ভোট কক্ষ ৯০,৭২৪টি, প্রার্থী ৩৮৬ জন এবং সহকারী রিটার্নিং অফিসার ২৮৬ জন৷
নির্বাচন কমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ৫ই জানুয়ারি ভোট গ্রহণের ৪৮ ঘণ্টা আগে, মানে ৩রা জানুয়ারি সকাল ৮টা থেকে নির্বাচনের আর কোনো প্রচার প্রচারণা করা যাবে না৷
তবে নির্বাচন কমিশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ১২টি রাজনৈতিক দলের মধ্যে আওয়ামী লীগসহ ৬টি রাজনৈতিক দলকে রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভি-তে প্রচার-প্রচারণার সুযোগ দিয়েছে৷ এর মধ্যে আওয়ামী লীগ ৪০ মিনিট, জাতীয় পার্টি ২০ মিনিট এবং জেপি, জাসদ, ওয়াকার্স পার্টি ও বিএনএফ ১৫ মিনিট করে সময় পাচ্ছে৷
সুজনের সম্পাদক ড. বদিউল আলম মজুমদার ডয়চে ভেলেকে জানান, যে নির্বাচনে অর্ধেকেরও বেশি ভোটার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে না, সেই নির্বাচন কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না৷ সংবিধানের সঙ্গেও এই নির্বাচন সামঞ্জস্যপূর্ণ নয়৷ কারণ, সংবিধানে ভোটাধিকার এবং ভোটের মাধ্যমে নির্বাচনের কথা বলা হয়েছে৷ কিন্তু এবার অর্ধেকেরও বেশি প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভোট ছাড়াই নির্বাচিত হয়েছেন৷ তার ওপর প্রধান বিরোধী দলসহ অধিকাংশ রাজনৈতিক দল এই নির্বাচন বর্জন করছে৷ ৫ জানুয়ারির এই নির্বাচন প্রতিহত করতে ১লা জানুয়ারি থেকে লাগাতার অবরোধ কর্মসূচি শুরু করেছে বিরোধী ১৮ দল৷ সূত্র: ডিডব্লিউ
‘৫২ শতাংশ ভোটারের ভোট দানের অধিকার নেই’
ঢাকা: ১০ম জাতীয় সংসদ নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত নির্বাচন কমিশন৷ ৩০০টি আসনের মধ্যে ১৫৩টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হওয়ায়, ভোট হবে ১৪৭টি আসনে৷ এ কারণে মোট ভোটারের শতকরা ৫২ ভাগের ভোট প্রয়োগের সুযোগ থাকছে না৷
শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান
ত্রয়োদশ জাতীয় সংসদে নতুন দুই সদস্য হিসেবে যুক্ত হয়ে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজয়ী মির্জা ফয়সল আমীন এবং সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচনে নির্বাচিত এলিজা জামান সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন।
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ব্যাপক অনিয়ম নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে দাবি করা বাস্তবতার সঙ্গে সংগতিপূর্ণ নয়: জামায়াত
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ব্যাপক অনিয়ম, অব্যবস্থাপনা, বলপ্রয়োগ ও দলীয়করণের অভিযোগ তুলে নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে দাবি করাকে বাস্তবতার সঙ্গে অসংগতিপূর্ণ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। তিনি এসব ঘটনার তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
শপথ পেছানোর চক্রান্ত ইসরাইলে আরব ভোট বাড়াতে কাতার-তুরস্কের অর্থায়নের অভিযোগ
ইসরাইলের নির্বাচনে আরব জনগোষ্ঠীর ভোটার উপস্থিতি বাড়াতে কাতার ও তুরস্কসহ বিদেশি পক্ষগুলো অর্থ জুগিয়েছে কি না, তা তদন্ত করছে দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেত। নির্বাচনে বিদেশি অর্থায়ন ও হস্তক্ষেপের অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রধান ও সুপ্রিম কোর্টের বিচারপতি নোয়াম সোলবার্গ।
ঠাকুরগাঁওয়ে সুষ্ঠু নির্বাচন হবে, উদ্বেগের কারণ নেই: ইসি সচিব
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেছেন, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচনী এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পাশাপাশি মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী নিরাপত্তা বাহিনীর সদস্যদের দেওয়া হয়েছে বডিওন ক্যামেরা।
ঠাকুরগাঁওয়ের নির্বাচনে কারচুপি হলে দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি ১১ দলের
আগামীকাল ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচন সুষ্ঠু না হলে সারাদেশে আন্দোলন ছড়িয়ে পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১-দলীয় জোটের সমন্বয়ক এ এইচ এম হামিদুর রহমান আযাদ।
















