প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল আজ (শনিবার) নৌবিহারে চাঁদপুর আসছেন। বেলা সাড়ে ১১টায় মতলব উত্তরের মেঘনা নদীর মোহনপুর ঘাটে তিনি কিছু সময়ের জন্য অবস্থান করবেন।
তবে এ উপলক্ষে চাঁদপুরের কোথাও কোনো কর্মসূচি নেই।
দলীয় সূত্রমতে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার অনুরোধে প্রধানমন্ত্রী ঢাকার সদরঘাটে বিআইডব্লিউটিএর একটি জাহাজ উদ্বোধনের পর ওই জাহাজেই মতলব উত্তরের মোহনপুর লঞ্চঘাটে যাবেন।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সেখানে উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে বক্তব্য দিতে পারেন। তবে এ বিষয়ে জেলা প্রশাসন থেকে কিছু জানা যায়নি।
পুলিশ সুপার মো. আমির জাফর জানিয়েছেন, প্রধানমন্ত্রী চাঁদপুরের সীমানায় প্রবেশ করলেও শুধু মেঘনা নদীতেই অবস্থান করবেন। জাহাজ থেকে নেমে কোনো ধরনের কর্মসূচি তার নেই। তবে জাহাজে থেকেই উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে বক্তব্য দিতে পারেন।
এদিকে, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন ব্যাপক প্রস্তুতি নিয়েছে। প্রধানমন্ত্রীর নৌবিহারকে আরো আকর্ষণীয় করতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বৃহস্পতিবার থেকে মতলব উত্তরে অবস্থান করছেন।
প্রধানমন্ত্রীর আগমনের সময় দলীয় নেতাকর্মীদের নদীপাড়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থেকে স্বাগত জানাতে আহ্বান জানিয়েছেন ত্রাণমন্ত্রী।
[b]ঢাকা,২৮ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এমএইচ[/b]