চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ফুলকুঁড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় মজিবুর রহমান (৫০) নামে একজন নিহত হয়েছেন। রবিবার সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মজিবুর রহমান সদর উপজেলার রাণীহাটি ইউনিয়নের রামচন্দ্রপুর হাট এলাকার মৃত এন্তাজ আলীর ছেলে।
নাচোল থানার অফিসার ইনচার্জ জানান, রবিবার রামচন্দ্রপুর হাট থেকে একটি নসিমনযোগে ধান কাটার জন্য নাচোল যাওয়ার পথে চাঁপাইনবাবগঞ্জ-নাচোল সড়কের ফুলকুঁড়িতে নসিমনের স্টেয়ারিং ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
এতে নসিমনে থাকা যাত্রীরা আহত হন। এলাকাবাসী তাদের উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মজিবুর রহমান মারা যান।
[b]ঢাকা, ২৭ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]