গাইবান্ধার সুন্দরগঞ্জে হিটস্ট্রোকে এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে।জানা গেছে ইউপি সদস্যের নাম শাহারুল ইসলাম (৩৮)।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
বামনডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রাজা মিয়া বলেন, শাহারুল ইসলাম বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্য ও ওই ইউনিয়নের বালাপারা সাতগিরি গ্রামের সাদেক আলীর ছেলে।
অপর দিকে পলাশবাড়ী সদরের প্রফেসার পাড়ার ঈদগাহ মাঠ মসজিদের খাদেম সিরাজুল ইসলাম ভোলা (৬২) হিটস্ট্রোকে মারা গেছেন।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০ টার দিকে মারা যান তিনি ।
[b]ঢাকা, ১৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]
শ্রেণীহীন
গাইবান্ধায় হিটস্ট্রোকে ইউপি সদস্যর মৃত্যু
গাইবান্ধার সুন্দরগঞ্জে হিটস্ট্রোকে এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে।জানা গেছে ইউপি সদস্যের নাম শাহারুল ইসলাম (৩৮)। বৃহস্পতিবার রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি রংপুর মেডিকেল





