চট্টগ্রাম গরীর খুলশী পাহাড়িকা এলাকায় পাহাড় কাটার সময় নিচে পড়ে গিয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন আরো একজন।
সোমবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।
খুলশী থানা পুলিশ জানায়, নিহতের মো. ইউনুস (৬০)। সে ভোলার লালমোহন উপজেলার গাইমারা এলাকার মৃত মো. হানিফের পুত্র। একই ঘটনায় আহত অপর দিনমজুর জাফরুল্লাহ (৪০)। সেও একই এলাকার বাসিন্দা। তারা দু’জনই নগরীর দুই নম্বর গেইট এলাকার রুবেলের কলোনিতে থাকতো।
খুলশী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শামসুজ্জামান জানান, রাতে পাহাড় থেকে পড়ে যাওয়ার সময় ইউনুসের গায়ে নিরাপত্তা দেয়ালের লোহার শিক ঢুকে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুইজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত ডাক্তার একজনের মৃত্যু নিশ্চিত করে।
তিনি বলেন,‘আমরা ঘটনাস্থলে যাওয়ার আগেই বাকি শ্রমিকরা পালিয়ে যায়। তবে, পাহাড় কাটা মাটি বহনে ব্যবহৃত ট্রাকের ড্রাইভার ফজলু ও হেলপার আবদুল আলীমকে আটক করেছি। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
[b]ঢাকা, ১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
পাহাড় কাটার সময় শ্রমিকের মৃত্যু
চট্টগ্রাম গরীর খুলশী পাহাড়িকা এলাকায় পাহাড় কাটার সময় নিচে পড়ে গিয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন আরো একজন। সোমবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।





