মেহেরপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি তারিক মুহাম্মদ সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে বুধবার জেলায় অর্ধদিবস হরতাল পালিত হচ্ছে। জেলা জামায়াত এ হরতালের ডাক দেয়।
হরতালের সমর্থনে কোনো পিকেটিং হয়নি। আন্তঃজেলা ও দূরপাল্লার যান চলাচল স্বাভাবিক রয়েছে। শহরে আইন-শৃঙ্খলা বাহিনীও তৎপর রয়েছে।
গত ১৯ জানুয়ারি রাত ২টার দিকে মেহেরপুর শহরের উপকন্ঠে বামনপাড়া শ্মশানঘাট এলাকায় গুলিতে নিহত হন জামায়াত নেতা তারিক মোহাম্মদ সাইফুল ইসলাম।
অস্ত্র উদ্ধারে গিয়ে যৌথ বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে তিনি নিহত হয়েছেন বলে পুলিশ দাবি করলেও নিহতের পরিবার ও জামায়াত-শিবিরের নেতৃবৃন্দ বলেছেন জামায়াতের রাজানীতি করার কারণেই তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
[b]ঢাকা,২২জানুয়ারি(টাইমনিউজবিডি)/জেআই[/b]
শ্রেণীহীন
মেহেরপুরে চলছে জামায়াতে অর্ধদিবস হরতাল
মেহেরপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি তারিক মুহাম্মদ সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে বুধবার জেলায় অর্ধদিবস হরতাল পালিত হচ্ছে। জেলা জামায়াত এ হরতালের ডাক দেয়।