চট্টগ্রাম মহানগরীর বাকলিয়াত থানার লাটুরপুল নজুমিয়া গলিতে শুক্রবার ভোরে আগুনে ১৪টি দোকান ভস্মীভূত হয়েছে।
ফায়ার সার্ভিসের নন্দন কানন,লামার বাজার ও চন্দনপুরা স্টেশনের ৭টি গাড়ি প্রায় ৩ ঘন্টা চেষ্টার পর সকাল সাড়ে ৯টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর মোরশেদ আলম বলেন,ভোর সাড়ে ৬টায় আগুনে ১৪টি দোকান পুড়ে যায়। এর মধ্যে ১১টি চটের গুদাম,২টি ভুসির দোকান ও ১টি তেলের দোকান রয়েছে।
তিনি আরও জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। ক্ষয়ক্ষতির পরিমান প্রাথমিকভাবে ১৫ লাখ টাকার মত নির্ধারণ করা হয়েছে।
[b]ঢাকা, ২১ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
শ্রেণীহীন
চট্টগ্রামে ১৪টি দোকান ভস্মিভূত
চট্টগ্রাম মহানগরীর বাকলিয়াত থানার লাটুরপুল নজুমিয়া গলিতে শুক্রবার ভোরে আগুনে ১৪টি দোকান ভস্মীভূত হয়েছে





