[b]রাজবাড়ী:[/b] রাজবাড়ী হাসপাতাল থেকে হবি খাঁ নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার দুপুরে লাশটি উদ্ধার করা হয়।
নিহত হবি খাঁ জেলা সদরের খানখানাপুর ইউনিয়নের রাস্তাডাঙ্গা গ্রামের আলাউদ্দিন খার পুত্র।
নিহতের ভগ্নিপতি জানান, হবি খাঁ গত শনিবার সন্ধ্যার পর স্থানীয় রশিদ সেখ ও তমাল মল্লিককে সাথে নিয়ে মোটর সাইকেলে পাশ্ববর্তী গ্রামে থাকা মামলা লালু সেখের বাড়িতে বেড়াতে যায়। রাত ১ টার দিকে ওই বাড়ি থেকে ফেরার পথে খানখানাপুরের শাহপাড়া মোড়ে মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে গিয়ে ধাক্কা লাগে। কিছু সময় পর হবিকে রাজবাড়ী হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করে।
তবে রাজবাড়ী থানার এসআই ওয়াদুদ আলম জানান, হবির সুরতহাত রিপোর্ট তৈরি করার সময় মোটর সাইকেল দূর্ঘটনায় তার নিহত হবার বিষয়টি পরিস্কার ভাবে বোঝা যায়নি। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।