কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আমির হোসেন নামে (২৯) এক বাংলাদেশি সৈনিকের মৃত্যু হয়েছে। সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) বিবৃতিতে বলা হয়, গত ৮ মার্চ স্থানীয় সময় সকাল পৌনে ৮টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,আমির হোসেন কঙ্গোতে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ ব্যাটালিয়নে (ব্যানব্যাট-১/১৫) কর্মরত সৈনিক ছিলেন।
আমির হোসেন ২০০৩ সালের ১৬ জানুয়ারি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন এবং ২৯ অক্টোবর ২০১৩ সালে ব্যানব্যাট-১/১৫ এর সাথে কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যান।
[b]ঢাকা, ১০ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
শ্রেণীহীন
শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি সেনার মৃত্যু
কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আমির হোসেন নামে (২৯) এক বাংলাদেশি সৈনিকের মৃত্যু হয়েছে। সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।