নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বলেছেন, উপজেলা নির্বাচনে কোন ধরণের নাশকতার আশঙ্কা নেই। গোয়েন্দা সংস্থাসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী এ তথ্য নির্বাচন কমিশনকে জানিয়েছে।
সোমবার দুপুরে নির্বাচন কমিশনে তার নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন।
তিনি বলেন, উপজেলা নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ভোটাররা বাধাহীন ভোট দিতে পারবে। সংখ্যালঘুদের নিরাপত্তার সকল ব্যবস্থা নেয়া হয়েছে।
সংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ঢাক সিটি কর্পোরেশনের নির্বাচনের ব্যাপারে সকল প্রস্তুতি কমিশনের রয়েছে। সীমানা জটিলতার কারনে তা আটকে আছে।
[b]ঢাকা,এএ,১৭ ফেব্রুয়ারি (টাইম নিউজবিডি.কম)//এএইচ[/b]