নীলফামারীর জলঢাকায় জামায়াত সমর্থিত প্রার্থী সৈয়দ আলী চিংড়িমাছ প্রতীক নিয়ে ৬৬ হাজার ৬৬২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম ছিলেন আওয়ামী লীগ সমর্থিত সহিদ হোসেন রুবেল। তিনি আনারস প্রতীক নিয়ে ৪৬ হাজার ৭০৬ ভোট পেয়েছেন।
এছাড়া ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে আওয়ামী লীগ সমর্থিত আব্দুল ওয়াহেদ সরকার বাহাদুর এবং ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে জামায়াত সমর্থিত প্রার্থী রিভা আমজাদ বিজয়ী হয়েছেন।
জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকন উল হাসান ও সহকারী রির্টানিং অফিসার এ তথ্য নিশ্চিত করেছেন।
ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে আব্দুল ওয়াহেদ সরকার বাহাদুর তালা প্রতীক নিয়ে ৬৫ হাজার ৫শ এবং তার নিকটতম জামায়াত সমর্থিত মুরাদ হোসেন টিউবওয়েল প্রতীকে ৬৪ হাজার ৪৭০ ভোট পান।
ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে জামায়াত সমর্থিত রিভা আমজাদ হাঁস প্রতীকে ৭৩ হাজার ৮৮৬ এবং নিকটতম আওয়ামী লীগ সমর্থিত কল্পনা রানী রায় ফুটবল প্রতীকে ৪৪ হাজার ৩৫২ ভোট পেয়েছেন।
[b]জলঢাকা, ২০ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এমআর[/b]
শ্রেণীহীন
জলঢাকায় জামায়াত সমর্থিত প্রার্থী বিজয়ী