গাজীপুরে কালিগঞ্জে সরকারদলীয় প্রার্থী ছাড়া অন্য প্রার্থীর এজেন্টদের ভোট কেন্দ্রে ঢুকতে না দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
সোমবার সকালে কালিগঞ্জ সদরের বালিগাঁও কেন্দ্রে গিয়ে দেখা যায় সেখানে সরকারদলীয় প্রার্থী আমজাদ হোসেন স্বপনের এজেন্ট ছাড়া আর কাউকে কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না।
অন্যদিকে সদরের পাইলট উচ্চ বিদ্যালয় ও বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রও দখলের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি ও জামায়াত সমর্থিত প্রার্থীরা।
[b]গাজীপুর, ৩১ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এএইচ
[/b]