দিনাজপুরের বিরামপুরের চাঁদপুর মহল্লার নাজিম (১৬) দূরারোগ্য এ্যাপলাস্টিক এ্যানিমিয়া রোগে আক্রান্ত। নাজিম কলেজিয়েট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে। সে বাচঁতে চায়, চায় লেখাপড়া করে বড় হতে।
হতদরিদ্র পিতা টেম্পু চালক দেলোয়ার হোসেনের পক্ষে চিকিৎসা ব্যয় করা সম্ভব না হওয়ায় শংকায় পড়েছে নাজিমের জীবন।
নাজিম রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হেমাটোলজী বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ এ.কে.এম কামরুজ্জামানের তত্বাবধানে চিকিৎসাধীন রয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসক নাজিমের পরিবারকে জনিয়েছে, দীর্ঘ মেয়াদী চিকিৎসায় প্রায় ৪ লক্ষ টাকা প্রয়োজন। নাজিমের চিকিৎসা ব্যয় মেটাতে তার দরিদ্র পিতা দানশীল ব্যক্তি ও প্রতিষ্ঠানের নিকট আর্থিক সাহায্য প্রার্থনা করেছেন।
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটিড বিরামপুর শাখা এফ-২৯৭৫ হিসাব নম্বরে অথবা বিকাশ একাউন্ট ০১৮২০-৫৪৮৫৭৫ এ সাহায্য পাঠানোর  জন্য অনুরোধ করেছেন। দরিদ্র পরিবারটির প্রত্যাশা,নাজিমকে আরোগ্য লাভে দানশীল ব্যক্তি ও প্রতিষ্ঠান এগিয়ে আসবেন।
নাজিমের জীবনের সংকট কাটাতে বিরামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোরশেদ মানিক মিডিয়ার সহযোগিতা কামনা করেছেন।
[b]ঢাকা, ১৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]