চাঁদপুর থেকে লাকসামগামী লোকাল ট্রেনের ২টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে চাঁদপুরের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। 
রোববার রাত পৌনে ১২টায় চাঁদপুর লাকসাম রেলপথের কাচাকলনী এলকায় এ দুর্ঘটনা ঘটে। ভোগান্তিতে পড়েছে কয়েকশ যাত্রী।
চাঁদপুর লাকসামের প্রধান রেলযান পরীক্ষক মোস্তফা হোসেন জানান, রাতে যাত্রী নিয়ে ট্রেনটি লাকসামের উদ্দেশে রওনা হয়ে ৫০০ মিটার দূরে যাওয়ার পর দুটি বগি লাইনচ্যুত হয়।
১টি বগি উদ্ধার সম্ভব না হওয়ায় চাঁদপুর থেকে চট্টগ্রামগামী মেঘনা এক্সপ্রেস ছেড়ে যেতে পারছে না।
চাঁদপুর লাকসমা রেলপথের সহকারী প্রকৌশলী (পথ) লিয়াকত আলী জানান, উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে আসছে। দুপুরের আগেই ট্রেন চালাচল স্বাভাবিক হবে।
[b]চাঁদপুর, ৩ মার্চ (টাইম নিউজবিডি.কম)// এএইচ[/b]