মতিঝিল থেকে অপহৃত স্কুল ছাত্র মিজানুর রহমান নাঈমকে মাদারীপুরের শিবচর থেকে উদ্ধার করা হয়েছে।
শনিবার রাত ১০টার দিকে উপজেলার কাঁঠালবাড়ি এলাকার পদ্মা নদীর একটি বালু চর থেকে তাকে উদ্ধার করা হয়।
স্থানীয় সূ্ত্রে জানা যায়, এ সময় অপহরণের সাথে জড়িত সন্দেহে দুই ব্যক্তিকে আটক করেছে এলাকাবাসী। পরে তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আটককৃতরা হলেন শিবচরের মানিকপুর এলাকার এনতাজউদ্দিন হাওলাদারের ছেলে আলমগীর ও সিরাজগঞ্জের মুক্তার হোসেন।
স্থানীয় সূত্রে আরো জানা যায়, ফরহাদ মাতুব্বর নামে এক ব্যক্তি চরের মধ্যে কয়েকজন লোককে ধ্বস্তাধ্বস্তি করতে দেখে সেখানে যান। পরে ফরহাদকে দেখে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় তিনি কৌশলে তাদেরকে আটকে রেখে এলাকাবাসীকে খবর দেন।
এরপর এলাকাবাসী একত্রিত হয়ে নাঈমকে উদ্ধার করে থানা এবং তার পরিবারকে খবর দেয়। অপহৃত নাঈম মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজের রামপুরা বনশ্রী শাখার দশম শ্রেণীর ছাত্র।
নাঈম জানান, শনিবার সকালে কোচিং এ যাওয়ার সময় আলমগীর ও মুক্তার নামের দুই ব্যক্তি তাকে তার মায়ের মৃত্যুর কথা বলে প্রাইভেটকারে উঠিয়ে নেয়। পরে অপহৃরণকারীরা নাঈমকে মুন্সিগঞ্জ নিয়ে আসে। এরপর স্পিডবোটযোগে তাকে পদ্মার চরে নিয়ে যায়। সেখানে অপহরণকারীরা তাকে পানিতে ডুবিয়ে হত্যার চেষ্টা করে। তখন ফরহাদের সহযোগিতায় এলাকাবাসী তাকে উদ্ধার করে।
শিবচর থানার ওসি (তদন্ত) শাহজাহান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ নাঈমকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। এ সময় এলাকাবাসী অপহরণকারীদের আমাদের কাছে সোর্পদ করে। এ ব্যাপারে একটি অপহরণ মামলা হবে বলেও জানান তিনি।
[b]ঢাকা, ১৮ মে (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]
মতিঝিল থেকে অপহৃত ছাত্র শিবচরে উদ্ধার
মতিঝিল থেকে অপহৃত স্কুল ছাত্র মিজানুর রহমান নাঈমকে মাদারীপুরের শিবচর থেকে উদ্ধার করা হয়েছে। শনিবার রাত ১০টার দিকে উপজেলার কাঁঠালবাড়ি এলাকার পদ্মা নদীর একটি বালু চর থেকে তাকে উদ্ধার করা হয়
পরীক্ষায় ফেল করায় ছাত্রের আত্মহত্যা, চিরকুটে বাবা-মায়ের প্রতি অনুশোচনা
সাতক্ষীরার তালায় উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় হৃদয় (১৯) নামের এক শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। তার লাশের পাশ থেকে একটি চিরকুট পাওয়া গেছে। চিরকুটে হতাশার কথা এবং বাবা-মায়ের প্রতি অনুশোচনা প্রকাশ করেছেন এই শিক্ষার্থী।
ডা. শফিকুর রহমান চাঁদাবাজদের জন্য ছাত্র-জনতা জুলাইয়ে রক্ত দেয়নি
ডা. শফিকলুটেরা-চাঁদাবাজদের জন্য দেশের ছাত্র-জনতা চব্বিশের জুলাইয়ে রক্ত দেয়নি বলে মন্তব্য করেছেন জামায়াতের ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।
মেয়াদ শেষের আগেই ছাত্র বিক্ষোভের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ
সরকারের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ ঘিরে এক বছরেরও বেশি সময় ধরে চলা শিক্ষার্থীদের নেতৃত্বাধীন বিক্ষোভ এবং ক্রমবর্ধমান জনঅসন্তোষের মুখে পদত্যাগ করেছেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিচ। মেয়াদ শেষ হওয়ার আগেই তার এই পদত্যাগের ফলে দেশটিতে নতুন করে প্রেসিডেন্ট নির্বাচনের পথ তৈরি হয়েছে।
জুলাই চেতনায় আধিপত্যবাদমুক্ত ইনসাফের বাংলাদেশ গঠনে ছাত্রদের নেতৃত্ব দিতে হবে
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দেশের ১৩টি ছাত্রসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
















