সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্ত এলাকা থেকে বাংলাদেশি এক যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার রাতে তাহিরপুরের চাড়াগাও শুল্কবন্দর এলাকা থেকে মুসা মিয়া (২০) নামের এই যুবককে ধরে নিয়ে যায় বিএসএফ।
জানা গেছে, বুধবার রাত ৮টার দিকে আন্তর্জাতিক সীমানা পিলার ১১৯৫-এর চাড়াগাও এলাকা থেকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে তাকে ধরে নিয়ে যায়।
মুসা মিয়া নরসিংদী জেলার রায়পুর উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বাহেরচর গ্রামের মৃত আব্দুস সুবহানের ছেলে।
সে চাড়াগাও এলাকার আত্মীয় রতন মিয়ার বাড়িতে বেড়াতে গিয়েছিল।
সুনামগঞ্জ-৮ বিজিবি ব্যাটালিয়ন কমান্ডিং অফিসার লে. কর্নেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিএসএফ’র হাতে আটক বাংলাদেশিকে ফেরত আনার চেষ্টা চলছে।
[b]ঢাকা, ২২ মে (টাইমনিউজবিডি.কম) //এমএ[/b]
শ্রেণীহীন
সুনামগঞ্জ সীমান্তে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ