[b]ঢাকা:[/b] স্যামসাং ‘এমএল ২১৬৫ ডব্লিউ’ প্রিন্টার নিয়ে এলো স্মার্টফোন কিংবা ট্যাব থেকে সরাসরি প্রিন্টের সুবিধা।  কম্পিউটার সোর্স জানায় সাদা-কালো রঙের এ প্রিন্টারে আছে ওয়াইফাই সুবিধাও।
এমএল ২১৬৫ ডব্লিউ প্রিন্টার অ্যানড্রইড বা উইন্ডোজ অপারেটিং সিস্টেম ছাড়াও আইফোন থেকে সরাসরি প্রিন্ট করতে পারবে। এ প্রিন্টার দিয়ে প্রিন্ট করা যেমন সহজ, তেমনি প্রিন্টের গতিও দ্রুত। প্রিন্টারটি মিনিটে ২১ পৃষ্ঠা প্রিন্ট করতে সক্ষম।
এ ছাড়াও মাসে ডিউটি সাইকেল ১০ হাজার পৃষ্ঠা। ছাপার মানের দিক দিয়েও পিছিয়ে নেই এ প্রিন্টার। এটি ১২০০ ডিপিআই রেজ্যুলেশনে প্রিন্ট করে। লেজার প্রিন্টার হওয়ায় কালির খরচও কম।
বর্তমানে প্রিন্টারটির বাজার মূল্য ৯ হাজার টাকা। প্রতি টোনারের দাম পড়বে ৩,৮০০ টাকা। প্রিন্টারটি দিয়ে তার সংযোগ ছাড়াই প্রিন্ট সুবিধা নিতে স্মার্টফোন বা ট্যাব থেকে ‘সামস্যাং মোবাইল প্রিন্টার’ অ্যাপস ডাউনলোড করে নিতে হবে।
অ্যাপসটি অনলাইনে গুগল প্লে-স্টোর বা আইটিউনসে পাওয়া যাবে। ঢাকার আগারগাঁওস্থ বিসিএস কম্পিউটার সিটিসহ দেশের স্যামসাং ব্র্যান্ডের পণ্য বিক্রেতাদের কাছে এ প্রিন্টারটি পাওয়া যাবে।