শিল্পাঞ্চল আশুলিয়ার কুড়গাঁও এলাকায় অবস্থিত প্রিয়া মেডিকেল সেন্টারে বিল পরিশোধ করতে না পারায় নবজাতককে কেঁড়ে নিয়ে বিক্রি করে দিয়েছে হাসপাতাল মালিক। খবর পেয়ে পুলিশ ২দিন পর শিশুটিকে উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে হাসপাতালের মালিকসহ ৮ জনকে আটক করেছে পুলিশ।
বুধবার সন্ধ্যায় রাজধানীর গাবতলী সংলগ্ন বেড়িবাঁধ এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ।
এ ব্যাপারে আশুলিয়া থানার এসআই নুর মোহাম্মদ জানান, গত সোমবার সকালে আশুলিয়া নিরিবিলি এলাকার দিনমজুর লাভলু মিয়ার স্ত্রী মুন্নির ডেলিভারি হলেও হাসপাতাল কর্তৃপক্ষ রোগী রিলিজ নেওয়ার জন্য ৮ হাজার টাকা দাবি করে।
এসময় টাকা দিতে না পারায় হাসপাতালের মালিক আলাউদ্দিন, মার্কেটিংয়ের নিলাসহ অন্যরা মুন্নিকে মানসিক অত্যাচার করতে থাকলে মুন্নির কাছে থাকা ৫২০ টাকা দেওয়া হয় মালিক আলাউদ্দিনের কাছে। পরে মুন্নির স্বামী এসে আরো ৪ হাজার টাকা দেন মালিক আলাউদ্দিন ও নিলার কাছে।
কিন্তু বাকি টাকা দিতে না পাড়ায় হাসপাতাল কর্তৃপক্ষ মায়ের কোল থেকে শিশুটিকে কেঁড়ে নিয়ে সাদা কাগজে মুন্নি ও তার স্বামীর স্বাক্ষর রেখে তাদের হাসপাতাল থেকে বের করে দেয়।
এ ঘটনায় ওই দিন সন্ধ্যায় মুন্নি ও তার স্বামী আশুলিয়া থানায় একটি মামলা দয়ের করলে প্রাথমিকভাবে পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে হাসপাতালের মালিকসহ ৫ জনকে আটক করে।
পরে আটকদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় রাজধানীর গাবতলী এলাকায় অভিযান চালিয়ে শিশুটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করে। এসময় ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও ৩ জনকে আটক করা হয়।
[b]সাভার, ২৭ র্মাচ (টাইমনউিজবডি.কম)//এএইচ[/b]