বেনাপোলের পুটখালী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত-বাংলাদেশে যাতায়াতের সময় শিশু ও নারীসহ ১৩ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)- ২৩ এর সদস্যরা।
শুক্রবার রাতে সীমান্তের চরের মাঠ এলাকা থেকে তাদের আটক করা হয়।
স্থানীয়া জানান, এরা হলেন-নড়াইল জেলার তপন ভাগ গ্রামের সুনিল দাসের ছেলে গোলক দাস (৪০), স্ত্রী অর্চনা দাস (৩০), মেয়ে মোমিতা দাস (১৮), শিশু সঙ্গীতা দাস (১০), বাগেরহাটের মংলা থানার ঘাসের ভাঙ্গা এলাকার শশী ভূষণের মেয়ে প্রীতি চক্রবর্তী (৩৭), বরগুনা জেলার গুদীঘাটা এলাকার শৈলেন হাওলাদারের ছেলে বাদল হালাদার (২৩), খুলনা জেলার বটিয়াঘাটা থানার শুকদাড়া এলাকার শৈলেন্দ্র নাথের স্ত্রী সাবিত্রী (৫০), পরিমল বিশ্বাসের স্ত্রী জয়ন্তী (৩৫), অশোক মণ্ডলের স্ত্রী রেখা মণ্ডল (৩৫), মাগুরা জেলার মোম্মদপুর থানার এনামুল হক বাদলের স্ত্রী সুমিতা আক্তার শিলা (৩২), মেয়ে রত্না (১৪), গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার গুয়াল গ্রামের কালিপদ মৃধার স্ত্রী সরলা মৃধা (৪৫) ও মেয়ে সমাপতি মৃধা (২০)।
বেনাপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, আটক সবাইকে শনিবার যশোর আদালতে পাঠানো হবে।
[b]ঢাকা, ২৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]
শ্রেণীহীন
বেনাপোল সীমান্তে শিশু ও নারীসহ আটক ১৩
বেনাপোলের পুটখালী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত-বাংলাদেশে যাতায়াতের সময় শিশু ও নারীসহ ১৩ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)- ২৩ এর সদস্যরা। শুক্রবার রাতে সীমান্তের চরের মাঠ এলাকা থেকে তাদের আটক





