[b]ঢাকা: [/b]টেলিফোনিক ট্রান্সফারের (টিটি) মাধ্যমে অগ্রিম প্রত্যাবাসিত রফতানি আয়ের বিপরীতে বস্ত্রখাতের ওভেন, নিটিং ও টেরিটাওয়েলের জন্য নগদ সহায়তা দিতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
সম্প্রতি বস্ত্র খাতের ওভেন, নিট ও টেরি টাওয়েল রফতানির বিপরীতে ৫ শতাংশ নগদ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। অর্থ মন্ত্রণালয় এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কেন্দ্রীয় ব্যাংককে নির্দেশ দেয়।
বাংলাদেশ ব্যাংকের নীতি ও প্রবৃধি বিভাগ থেকে বুধবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
সেখানে বলা হয়েছে, বিদ্যামান বৈদেশিক মুদ্রা লেনদেন ব্যবস্থায় রপ্তানির জন্য প্রাপ্ত ঋণপত্রের বিপরীতে বিলম্বে মূল্য পরিশোধ ব্যবস্থায় অভ্যন্তরীণ ব্যাক টু ব্যাক ঋণপত্র করা হয়। ওই রপ্তানি মূল্য থেকে অভ্যন্তরীণ সরবরাহের দায় পরিশোধ করা হয়।
টিটির মাধ্যমে অগ্রিম রপ্তানিমূল্য প্রাপ্তির ক্ষেত্রে বিলম্ব মূল্য পরিশোধ ব্যবস্থায় অভ্যন্তরীণ ব্যাক টু ব্যাক ঋণপত্র স্থাপনের প্রয়োজন হবে।
তাই সাইটভিত্তিক অভ্যন্তরীণ ব্যাক টু ব্যাক ঋণপত্রের মাধ্যমে স্থানীয়ভাবে উপকরণাদি সংগ্রহ এবং প্রত্যক্ষ রপ্তানিকারক কর্তৃক প্রাপ্ত অগ্রিম মূল্য দ্বারা ওই দায় নিষ্পত্তি করা হবে।
[b]টাইমনিউজবিডি/এসএমআর[/b]
শ্রেণীহীন
পোশাক রপ্তানি টিটির বিপরীতে অগ্রিম সহায়তা
ঢাকা: টেলিফোনিক ট্রান্সফারের (টিটি) মাধ্যমে অগ্রিম প্রত্যাবাসিত রফতানি আয়ের বিপরীতে বস্ত্রখাতের ওভেন, নিটিং ও টেরিটাওয়েলের জন্য নগদ সহায়তা দিতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।





