পাকিস্তান হাইকমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুই দেশের মধ্যে শিক্ষা সফর ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক জোরদার করতে এটি একটি বড় উদ্যোগ। 'পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডোর' উদ্যোগের অংশ হিসেবে এই স্কলারশিপ দেওয়া হচ্ছে। ২০২৫ সালের আগস্টে ঢাকা সফরকালে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সেনেটর মুহাম্মদ ইশাক দার এই ফ্ল্যাগশিপ প্রকল্পের ঘোষণা দিয়েছিলেন।
স্কলারশিপের বর্তমান চিত্র
প্রথম ব্যাচ: প্রথম ব্যাচে বাংলাদেশের ৭৪ জন শিক্ষার্থী সফলভাবে পাকিস্তানের শীর্ষসারির বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ালেখা শুরু করেছেন।
দ্বিতীয় ব্যাচ (চলমান): এবার ভর্তি পরীক্ষায় প্রায় ৩ হাজারের বেশি বাংলাদেশি শিক্ষার্থী অংশ নেন। এদের মধ্যে ১২৫ জন স্নাতক, ২২ জন স্নাতকোত্তর এবং ১৪ জন পিএইচডি প্রোগ্রামে চূড়ান্ত সুযোগ পেয়েছেন।
প্রয়োজনীয় কাগজপত্র ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া শেষ হলেই নতুন ব্যাচের এই ১৬১ জন শিক্ষার্থী দ্রুতই পাকিস্তানের নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে যোগ দেবেন। শিক্ষা ও বৈশ্বিক যোগাযোগের মাধ্যমে বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে পাকিস্তান প্রতিশ্রুতিবদ্ধ বলে বিজ্ঞপ্তিতে পুনঃব্যক্ত করা হয়।
এমএম





