চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ২০টি বসত ঘর পুড়ে গেছে। ঘটনায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার বিকাল ৫টায় উপজেলার কেওচিয়া ইউনিয়নের বরুমছড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়,স্থানীয় বাসিন্দাদের এবং ফায়ার সার্ভিসের দেড় ঘণ্টা প্রচেষ্টায় সন্ধ্যা সাড়ে ৬টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছে এলাকাবাসী।
সাতকানিয়া ফায়ার সার্ভিস কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেন জানান,অগ্নিকাণ্ডের খবর পেয়েই দমকল বাহিনীর দুটি গাড়ি ছুঁটে গিলে এলাকার লোকজন প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
[b]ঢাকা, ১৪ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]