১০ম জাতীয় সংসদ অধিবেশনের ২৬তম কার্য দিবসের বৈঠক শুরু হয়েছে। এতে সদ্য শপথ নেওয়া নারী সংসদ সদস্যরাও যোগ দিয়েছেন।
সোমবার বিকাল ৫টা ১০ মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।
দিনের কার্যসূচি অনুযায়ী প্রথমেই রয়েছে মন্ত্রীদের জন্য প্রশ্নোত্তর পর্ব। এরপর রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব আলোচনা।
২৯ জানুয়ারি দশম সংসদে স্বাগত ভাষণ প্রদান করেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। এরপর দ্বিতীয় কার্য দিবস থেকেই রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা চলছে।
১০ম সংসদের যাত্রা শুরু হয় ২৯ জানুয়ারি। চলতি অধিবেশন চলবে আগামী ৩ এপ্রিল পর্যন্ত।
[b]ঢাকা, ২৪ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]
শ্রেণীহীন
সংসদ অধিবেশন শুরু
১০ম জাতীয় সংসদ অধিবেশনের ২৬তম কার্য দিবসের বৈঠক শুরু হয়েছে। এতে সদ্য শপথ নেওয়া নারী সংসদ সদস্যরাও যোগ দিয়েছেন





