নারায়ণগঞ্জে সকাল-সন্ধ্যা হরতাল চলছে।আইনজীবী চন্দন সরকারসহ সাতজন নিহতের প্রতিবাদে জেলা আইনজীবী সমিতি এ হরতাল পালন করছে।
হরতালের কারণে অভ্যন্তরীণ রুটে যান চলাচল বন্ধ রয়েছে।ঢাকা-নারায়ণগঞ্জ রুটেও ট্রেন চলাচল করছে না।তবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
হরতালের সমর্থনে সকালে ১৯ দলীয় জোট শহরে মিছিল করেছে।
জেলা আইনজীবী সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন খান জানান,সাত খুনের ঘটনায় নারায়ণগঞ্জের সর্বস্থরের মানুষ হরতাল পালন করছে।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন। অপ্রীতিকর যে কোনো পরিস্থিতি এড়াতে শহরে বিজিবি,পুলিশ এবং র্যা ব মোতায়েন করা হয়েছে।
হরতালের সমর্থনে সকালে ১০টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে আইনজীবীদের সমাবেশ অনুষ্ঠিত হবে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর ও প্যানেল মেয়র নজরুল ইসলাম,তার পাঁচ সহযোগী এবং আইনজীবী চন্দন সরকার ও তার গাড়ি চালককে অপহরণের পর হত্যা করে লাশ শীতলক্ষ্যা নদীতে ফেলে রাখার প্রতিবাদে রোববার নারায়ণগঞ্জ জেলায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় জেলা আইনজীবী সমিতি।
অন্যদিকে সাতজন হত্যার বিচারের দাবিতে রোববার থেকে ৪৮ ঘণ্টার কর্মবিরতি শুরু করছেন সিটি করপোরেশনের কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীরা।
বিএনপি নেতৃত্বধীন ১৯ দলীয় জোটসহ কয়েকটি রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন হরতালে নৈতিক সমর্থন জানিয়েছে।
[b]ঢাকা, ৪ মে (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]