উপজেলা নির্বাচনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গাজীপুরের শ্রীপুরে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আল আমিন নামে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় উভয়পক্ষের আরও ৩০ জন আহত হয়েছেন।
শনিবার দুপুরে আওয়ামী লীগ প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়।
নিহত আল আমিন শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি।
প্রত্যক্ষদর্শীরা জানান,  সকালে আওয়ামী লীগ সমর্থিত ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে উপজেলা নির্বাচনে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের ৩০ জন আহত হয়। আহতদের মধ্যে অবস্থা গুরুতর হওয়ায় আল আমিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। নিহতের লাশ শ্রীপু্র হাসপাতালে রাখা হয়েছে। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
নিহত আল আমিনের ভাই আলমগীর হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
[b]ঢাকা, ৮ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]