যশোর:যশোরে বিশেষ অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতের ৯ নেতাকর্মীসহ ৩০ জনকে আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।
আটককৃতদের মধ্যে রয়েছেন বিএনপির ৩,জামায়াতের ৬ নেতাকর্মী। রোববার সকাল ১০টা পর্যন্ত জেলার ৮টি উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
যশোরের সহকারী পুলিশ সুপার (মুখপাত্র)রেশমা শারমিন জানান,নাশকতা সৃষ্টির অভিযোগে বিএনপির ৩ ও জামায়াতের ৬ নেতাকর্মীসহ মোট ৩০জনকে আটক করা হয়েছে।
আটককৃতরা বিভিন্ন স্থানে জড়ো হয়ে নাশকতা সৃষ্টির পরিকল্পনা করছিল।খবর পেয়ে পুলিশ তাদেরকে আটক করেছে।অনেকের নামে থানায় মামলা রয়েছে।
শ্রেণীহীন
যশোরে অভিযান: আটক ৩০
যশোর:যশোরে বিশেষ অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতের ৯ নেতাকর্মীসহ ৩০ জনকে আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।