দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনকে সামনে রেখে সাভারে ৯ প্রিসাইডিং অফিসারকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার সন্ধ্যায় কেন্দ্রে নির্বাচনী সরঞ্জামাদি নিয়ে পৌঁছানোর পর এমন নির্দেশ আসে।
সাভার উপজেলা নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার মো. নাজিম উদ্দীন বলেন, ৯ প্রিসাইডিং অফিসার প্রত্যাহার করা হয়েছে। যাদেরকে প্রত্যাহার করা হয়েছে তারা সবাই জামায়াতে ইসলামী প্রতিষ্ঠিত সাভার মডেল কলেজের প্রভাষক।
তিনি বলেন, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বিকালে তাদের বিরুদ্ধে অভিযোগ করেন। এ কারণে তাদেরকে প্রত্যাহার করে সেখানে নতুন প্রিজাইডিং অফিসার নিয়োগ দেয়া হয়েছে।
[b]ঢাকা, ২৬ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]