ঢাকা: অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় তাজরীন ফ্যাশনসের মালিক দেলোয়ার হোসেনসহ ছয়জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
মঙ্গলবার সকালে চার্জশিটের গ্রহণযোগ্যতার শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ওয়াসিম শেখ পলাতক ছয় আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
গত বছরের ২৪ নভেম্বর ভয়াবহ অগ্নি দুর্ঘটনার এক বছর ১ মাস পর এ চার্জশিট দাখিল করা হলো। এ ঘটনায় ১১১ জন জীবন্ত অগ্নিদগ্ধ হয়ে মারা যান। আহত হন ১০৪ জন শ্রমিক। গার্মেন্টসটিতে এক হাজার একশ’ ৬৩ জন শ্রমিক কাজ করতেন কিন্তু দুর্ঘটনার সময় ৯৮৪ জন শ্রমিক সেখানে কর্মরত ছিলেন।





