[b]ঢাকা:[/b] আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে দশম জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ হয়েছে বলে জানিয়েছেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমাম।
রোববার সন্ধ্যায় আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়েএক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। এসময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন।
তিনি বলেন, বিএনপি-[size=4][font=Vrinda","sans-serif]জামায়াতের[/font][/size] নির্বাচন ঠেকানোর সকল চেষ্টা ব্যর্থ হয়েছে। তাদের সকল কৌশল উপেক্ষা করে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে এজন্য দেশবাসীকে আওয়ামী লীগের পক্ষথেকে আন্তরিক অভিনন্দন জানান তিনি।
তিনি আরও বলেন, শেখ হাসিনার অধীনে নির্বাচন অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। লন্ডন থেকে ভিডিও ফুটেজের মাধ্যমে নির্বাচন বর্জন ও প্রতিহতের ঘোষণা দিয়েও ব্যর্থ হয়েছে। নির্বাচনের শেষ মুহুর্তে এসেও বিএনপি- জামায়াত ভোটকেন্দ্রে ভোটার আসছে না বলেও অপপ্রচার চালিয়েও শেষ পযন্ত ব্যর্থ হয়েছে।
এ নির্বাচনের মাধ্যমে স্বাধীনতা পক্ষের শক্তির জয় হয়েছে উল্লেখ করে এইচ টি ইমাম বলেন, দশম জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হয়েছে। জামায়াতের কারণে এ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেনি।
শ্রেণীহীন
শেখ হাসিনার অধীনে নির্বাচন সুষ্ঠু হয়েছে: এইচ টি ইমাম
ঢাকা: আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে দশম জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ হয়েছে বলে জানিয়েছেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমাম।





