ঝিনাইদহের শৈলকুপা উপজেলার তুতুড়িয়া গ্রামে জমিজমা সংক্রান্ত গোলযোগের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে আয়ুব হোসেন (৪৮) নামের এক বিএনপি নেতা নিহত হয়েছেন।
নিহত আয়ুব হোসেন একই গ্রামের মাহাতাব উদ্দিন মন্ডলের ছেলে। সে শৈলকুপা পৌর সভার ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। ঘটনাটি ঘটেছে রোববার দিবাগত রাত ১০ টার দিকে। এ ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। পুলিশ ২ জনকে আটক করেছে।
শৈলকুপা থানার ওসি মনিরুজ্জামান মোল্লা জানান, জেলার শৈলকুপা উপজেলার তুতুড়িয়া গ্রামের আয়ুব হোসেন ও তার ভাগ্নে নিকবার হোসেনের মধ্যে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে দীর্ঘদিন গোলযোগ চলে আসছিল। ৩ দিন আগে উভয় গ্রুপের মধ্যে একটি বিয়ের দাওয়াত খাওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তারই জের ধরে রোববার রাতে উভয় গ্রুপ দেশীয় অস্ত্রশস্ত্র, ঢাল, ফালা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের ফালার আঘাতে আয়ুব হোসেন মারাত্মকভাবে আহত হয়। এসময় আরো ১০ জন আহত হন। তাদেরকে ঝিনাইদহ ও শৈলকুপা হাসপাতালে ভর্তি করা হলে রাত ১২ টার দিকে ঝিনাইদহ সদর হাসপাতালে আয়ুব হোসেন মারা যায়।
এ ঘটনায় সবশেষ প্রাপ্ত খবর অনুযায়ী দুজনকে আটক করা হয়েছে। গ্রামটিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
[b]ঢাকা, ১৪ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেবি[/b]
শ্রেণীহীন
শৈলকুপায় বিএনপি নেতা নিহত, আটক ২
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার তুতুড়িয়া গ্রামে জমিজমা সংক্রান্ত গোলযোগের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে আয়ুব হোসেন (৪৮) নামের এক বিএনপি নেতা নিহত হয়েছেন।





