পিরোজপুর জেলার ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের বীজ, সার, সেচ খরচ প্রদানের কার্যক্রম শুরু হয়েছে। আউশ ফসলে নেরিকা জাতের চাষ এবং উফশী আউশ আবাদি এলাকা সম্প্রসারণের লক্ষ্যে এ প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে।
জেলা কৃষি কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন আহম্মেদ জানিয়েছেন, জেলার ৭টি উপজেলার ৪ হাজার ৭৬০ জন চাষিকে উফশী আউশ আবাদি এলাকা সম্প্রসারণে প্রতি বিঘার জন্য ৫ কেজি বীজ, ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি ডিএপি, ১জন্য ৩শ’ টাকা নগদ সহায়তা দেয়া হবে। এ লক্ষ্যে ৫৮ লাখ ৭১ হাজার সাতশ’ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এই কর্মসূচিতে চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সদরে ৯৩৫, জিয়ানগরে ৫০০, কাউখালীতে ৬০০, নেছারাবাদে ৫৮০, নাজিরপুরে ৪৩৫, ভান্ডারিয়ায় ৬৬০ এবং মঠবাড়িয়ায় ১০৫০ বিঘা জমি।
এদিকে নেরিকা জাতের চাষ সম্প্রসারণে একশত বিঘা জমির চাষিদের প্রতি বিঘার জন্য ১০ কেজি বীজ, ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি প্রদান করা হবে।
একইসাথে আগাছা নাশের জন্য ৩শ’ টাকা এবং সেচ সহায়তার জন্য তিনশ’ টাকা প্রত্যেক চাষির ১০ টাকায় খোলা ব্যাংক হিসাবে প্রেরণ করা হবে।
[b]ঢাকা, ২১ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]