কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে ২জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১০জন আহত হয়েছেন।
শুক্রবার দিবাগত আনুমানিক রাত সাড়ে দশটায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, একটি ট্রাক (খুলনা মেট্রো-ট ১১-০৩০৭) কুষ্টিয়ার দিকে যাওয়ার সময় চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী একটি যাত্রাবাহী বাসকে (ঢাকা মেট্রো ব ১১-১৫৮৩) সজোরে পিছন দিক থেকে ধাক্কা দিলে ট্রাক ও বাস উভয়ই উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাক হেলপার মারা যায়। এসময় ১১ বাস এক শিশুযাত্রী আহত হয়।
আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হলে রবিউল ইসলাম (২৫) নামের এক যাত্রীর মৃত্যু হয়। হাসপাতালে তিনজন বাস যাত্রী চিকিৎসাধীন রয়েছেন অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
অতিরিক্ত পুলিশ সুপার আবু বক্কর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফায়ার সার্ভিস কর্মীরা উল্টে যাওয়া ট্রাকের আটকে পড়া হেলপারের লাশ উদ্ধার করেছে।
[b]ঢাকা, ১০ মে (টাইমনিউজবিডি.কম) // এসআর [/b]





