রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর বাজারে অবৈধ ৭০টি দোকান উচ্ছেদ করেছে পুলিশ। মহানগর ট্রাফিক ও মতিহার থানা পুলিশ যৌথভাবে উচ্ছেদ অভিযান পরিচালনা করে।
রোববার সকাল ১০টা থেকে থেকে দুপুর ১২টা পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চলে।
পুলিশ সূত্রে জানা যায়,বিনোদপুর বাজারের রাস্তার দুইপাশে অবৈধভাবে গড়ে ওঠা বিভিন্ন দোকান সরিয়ে নিতে গত কয়েকদিন ধরে মৌখিকভাবে সতর্ক করে পুলিশ প্রশাসন। কিন্তু দোকানিরা বিষয়টি আমলে না নেওয়ায় রোববার তাদের উচ্ছেদ করা হয়।
[b]ঢাকা, ৯ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]